লায়ন এ বাদল আই হসপিটাল লটারির ড্র মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ছবি: সমকাল
মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন দলের চেয়াপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু। ছবি: সমকল
প্রধানমন্ত্রী শেখ হাসিনা থইল্যান্ডের চিয়াংমাইয়ে দ্বিতীয় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় পানি বিষয়ক শীর্ষ সম্মেলনে যোগদান শেষে মঙ্গলবার দেশ ফেরার সময় চিয়াংমাই আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত মন্ত্রী স্যাম স্যানি। ছবি: পিআইডি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা থইল্যান্ডের চিয়াংমাইয়ে দ্বিতীয় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় পানি বিষয়ক শীর্ষ সম্মেলনে যোগদান শেষে মঙ্গলবার ঢাকা পৌঁছালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রিপরিষদ সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, তিনবাহিনীর প্রধান ও উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা তাকে স্বাগত জানান। ছবি: পিআইডি
থাইল্যান্ডের চিয়াং মাইতে অনুষ্ঠিত দ্বিতীয় এশীয় প্রশান্ত মহাসাগরীয় পানি সম্মেলনে যোগদানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা সোমবার হলরুমে প্রবেশের পূর্বে অভ্যর্থনা জানান। ছবি: পিআইডি
মায়ের মমতা অপরিসীম। সেটা মানবকুলেই হোক অথবা প্রাণিকুলে। সারাদিন খুঁজে খুঁজে পোকামাকড় সংগ্রহ করে সদ্য ফোটা ছানার মুখে আহার তুলে দিচ্ছে মা বুলবুলি। গ্রামাঞ্চলের চিরচেনা এ দৃশ্য ইট-পাথরের ঢাকা শহরে বিরল। ছবিটি জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে তোলা। ছবি: মাহবুব হোসেন নবীন