মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে এক অনুষ্ঠানে সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় নিহতদের পরিবারের সদস্য ও আহতদের হাতে সঞ্চয়পত্র তুলে দেন। ছবি: পিআইডি
মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার নাট্যকার আতিকুল হক চৌধুরীর মরদেহে শেষ শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ছবি: সমকাল
প্রচন্ড গরমে অতীষ্ঠ জনজীবন। গরম থেকে স্বস্তি পেতে শিশুরা পানিতে ঝাপিয়ে পড়ে গোসল করছে। ছবি: সমকাল
বরেণ্য চলচ্চিত্র অভিনেতা আনোয়ার হোসেন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে এখন শয্যাশায়ী। তবুও মন পড়ে রয়েছে তার প্রিয় কর্মস্থল 'এফডিসি'তে, যেখানে ঘণ্টার পর ঘণ্টা সোনালি সময় কেটেছে তার জীবনের। তাইতো মঙ্গলবার তিনি হুইল চেয়ারে করে ছুটে এলেন এফডিসিতে। সাত বছর পর আবার এফডিসির মাটিতে পা রাখলেন তিনি। ছবি: সমকাল
টিকফা চুক্তি সই না করার দাবিতে মঙ্গলবার রাজধানীতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বিক্ষোভ মিছিল করে। ছবি: সমকাল
তাজরিন মালিকের গ্রেফতার ও বিচার দাবিতে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ মানববন্ধন করেন। ছবি: সমকাল